কানাডার টরন্টোতে মঞ্চে নাচবেন নৃত্যশিল্পী জুটি শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে আগামী ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সন্ধ্যা ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। শিবলী ও নিপার যুগলবন্দির পাশাপাশি এই সন্ধ্যায় থাকছে রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরীর একক পরিবেশনা।
শিবলী ও নিপা জানান, কানাডার আয়োজনের কেন্দ্রে আছেন তাদের শিক্ষার্থীরা। কানাডার বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা ১৪ই নভেম্বর মঞ্চে দুই শিল্পীর সঙ্গে নাচবেন।
আরও পড়ুন:
‘দোয়া চাই শেষ বিদায়টা যেন সুন্দর হয়’
