গোপন ভিডিও নিয়ে সরব রেশমা

গোপন ভিডিও নিয়ে সরব রেশমা

ফন্ট সাইজ:

শুটিং সেটে অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী রেশমা আহমেদ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অভিযোগ করেন, মেকআপ ও বিরতির সময় শিল্পীদের ভিডিও করে তা দিয়ে রিলস বানিয়ে অর্থ উপার্জন করছেন সেটের কিছু কলাকুশলী। বিষয়টি নিয়ে সতর্কবার্তা দেয়া হলেও বন্ধ হচ্ছে না এমন কর্মকাণ্ড। তবে সংশ্লিষ্টদের আইনি পদক্ষেপের পরিবর্তে সংশোধনের আহ্বান জানিয়েছেন তিনি।