দিনে মেয়ের ফলাফলের মিষ্টি খাওয়ালেন সাংবাদিক কালাম, রাতে মৃত্যু

দিনে মেয়ের ফলাফলের মিষ্টি খাওয়ালেন সাংবাদিক কালাম, রাতে মৃত্যু

ফন্ট সাইজ:

বড় মেয়ে এবার এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। সেই খুশিতে রোববার দিন সহকর্মীদের মিষ্টি খাওয়ালেন। রাত ১২টা পর্যন্ত প্রেস ক্লাব, কাফেলা হোটেলে বসে খোশগল্প করলেন সহকর্মীদের সঙ্গে। রাত আড়াইটায় বুকে ব্যথা উঠে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাসা থেকে তড়িঘড়ি করে হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। তিনি আবুল কালাম আজাদ (৫২)।

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বগুড়া অফিস প্রধান, প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসন্তানসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে বগুড়ার ঐতিহ্যবাহী ভাই পাগলার মাজার গোরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল জানাজায় ইমামতি করেন। জানাজায় উপস্থিত ছিলেন— বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন— বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আকন্দ, সাধারণ সম্পাদক মেহেরু সুজন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারণ সম্পাদক এ ই আলিম, দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।