ফরিদপুরে তিনটি ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

পাবনার ফরিদপুরে ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩টি ইটভাটার চিমনি ও কিলন সম্পূর্ণরূপে ভেঙে ফেলাসহ মোট ৩০ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। সোমবার পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল ইসলাম।

অভিযান পরিচালনায় পাবনা জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সক্রিয়ভাবে সহযোগিতা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন অভিযানের সত্যতা স্বীকার করে জানান, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী সচিব রেজওয়ানুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।