জামালপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর-৩৫ বিজিবি। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর-৩৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। এর আগে রোববার দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন এসব ভারতীয় মদ উদ্ধার করা হয়। জানা গেছে, জামালপুর-৩৫ বিজিবি’র নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৫৩ সীমান্তের পিলারের কাছে গাছ বাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করেন দাঁতভাঙা বিওপি’র বিজিবি’র সদস্যরা। অভিযানকালে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।
জামালপুর-৩৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
