বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ লেখক তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ এবার টেলিভিশন সিরিজে রূপ নিতে যাচ্ছে। উপন্যাসটি নিয়ে সিরিজ নির্মাণের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের পেসসেটার প্রোডাকশনস ও যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান কুডোস। এর চিত্রনাট্য রচনায় তাহমিমার সঙ্গে যুক্ত হয়েছেন অ্যালিসন ব্রাউন। ঢাকায় জন্ম নেয়া তাহমিমা আনাম তার ‘বেঙ্গল ট্রিলজি’র জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে— ‘অ্যা গোল্ডেন এজ’, ‘দ্য গুড মুসলিম’ ও ‘আপ রাইজিং’।
তাহমিমার বই নিয়ে হলিউডে সিরিজ
স্টাফ রিপোর্টার
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
