নিজের সিদ্ধান্তে আক্ষেপ সায়ন্তিকার

নিজের সিদ্ধান্তে আক্ষেপ সায়ন্তিকার

ফন্ট সাইজ:

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দানে পা রেখে এবার নিজের সিদ্ধান্ত নিয়েই আক্ষেপ প্রকাশ করলেন টালিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়ে রাজনীতিতে যোগ দেয়াকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তিনি। অভিনেত্রীর এই স্বীকারোক্তি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানের বিশেষ পর্বে সঞ্চালক দেবের সঙ্গে কথোপকথনের সময় রাজনীতিতে তার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন ওঠে। দেব জানতে চান, রাজনীতিতে আসার সিদ্ধান্তকে সঠিক মনে হয় নাকি ভুল?- উত্তরে সায়ন্তিকা কোনো রাখঢাক না রেখেই বলেন, সিদ্ধান্তটি ভুল ছিল।

রাজনীতিতে অতিরিক্ত আবেগপ্রবণ হলে টিকে থাকা কিংবা নিজের জায়গা তৈরি করা কঠিন। তবে সায়ন্তিকার বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত হননি দেব। তার মতে, আবেগ না থাকলে রাজনীতি করা উচিত নয়। জয়-পরাজয়ের হিসাবের বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতাই রাজনীতির মূল বিষয়। দেব পাল্টা প্রশ্ন করেন, নির্বাচনে জিতলেও কি সায়ন্তিকা একই কথা বলতেন? জবাবে অভিনেত্রী বলেন, দেব সফল হয়েছেন, কিন্তু তিনি পারেননি। উল্লেখ্য, ২০২৪ সালে বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি’র সজল ঘোষকে হারিয়ে প্রথমবার বিধায়ক হন সায়ন্তিকা। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একই কেন্দ্রে সজল ঘোষের কাছে পরাজিত হন তিনি। নির্বাচনে হারের পর এবার অভিনয়ে ফের মনোযোগ দিচ্ছেন তিনি।