দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে ফিরছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। তার নতুন গান ‘প্রুফ অব লাভ’-এ ভালোবাসা, বিচ্ছেদ ও প্রিয়জনকে হারানোর যন্ত্রণা উঠে আসবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে লোপেজ জানান, যমজ সন্তান ম্যাক্স ও এমে কলেজে যাওয়ার পর তৈরি হওয়া শূন্যতা তাকে আবার গান লেখা ও রেকর্ডিংয়ে ফিরিয়েছে। আগামী নভেম্বরে তার পুরনো অ্যালবাম ‘লাভ’র ভিনাইল সংস্করণে বোনাস ট্র্যাক হিসেবে যুক্ত হবে গানটি।
জেনিফার লোপেজের নয়া চমক
বিনোদন ডেস্ক
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
