৬ই নভেম্বর মঞ্চে ‘সোজন বাদিয়ার ঘাট’

৬ই নভেম্বর মঞ্চে ‘সোজন বাদিয়ার ঘাট’

ফন্ট সাইজ:

পল্লীকবি জসীম উদ্‌দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সোজন বাদিয়ার ঘাট’ মঞ্চে আনছে নৃত্য ও নাটকের দল নবরস। দলটির পঞ্চম প্রযোজনাটির উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী ৬ই নভেম্বর সন্ধ্যা ৭টায়, রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। সোজন ও দুলীর প্রেম, ধর্মীয় বিভেদ, সামাজিক দ্বন্দ্ব ও বিরহের গল্প নিয়ে নির্মিত নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সৈয়দা শামছি আরা সায়েকা। এতে যুক্ত হয়েছে তিনটি নতুন গান।