বাংলাদেশের প্রথম সম্পূর্ণ এআই প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র ‘গ্যাপ’ মুক্তির জন্য প্রস্তুত। মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত সিনেমাটি সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো কর্তন ছাড়াই মুক্তির অনুমতি পেয়েছে। আকবর হায়দার মুন্না প্রযোজিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আর্ক শিহাবসহ অনেকে। চিত্রনাট্য, চরিত্র নির্মাণ, অ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্টসে ব্যবহৃত হয়েছে এআই প্রযুক্তি। আজ ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে সিনেমাটি।
এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ মুক্তি আজ
স্টাফ রিপোর্টার
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
