চলে গেলেন প্যাট্রিক স্টুয়ার্ট

চলে গেলেন প্যাট্রিক স্টুয়ার্ট

ফন্ট সাইজ:

চলে গেলেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট। বুধবার যুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে নিজ বাড়িতে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আলঝেইমার ও লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে লড়াই করছিলেন এ অভিনেতা। ‘স্টার ট্রেক’ সিরিজের ক্যাপ্টেন জ্যঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ সিনেমার প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে ছয় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার।