স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময় আরও তিন বছর বাড়িয়েছে জাতিসংঘ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ২৪শে নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের।
শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের প্ল্যানারি সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশের পাশাপাশি নেপালের এলডিসি উত্তরণের সময়ও তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়।
এর আগে বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ করে। সরকারের পক্ষ থেকে বলা হয়, করোনা মহামারি, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, রাজনৈতিক পটপরিবর্তনসহ নানা কারণে এলডিসি উত্তরণের প্রস্তুতি ব্যাহত হয়েছে। অতিরিক্ত তিন বছর সময় পেলে অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রয়োজনীয় সংস্কার ও উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেয়া সহজ হবে।
উল্লেখ্য, ১৯৭৫ সালে বাংলাদেশ এলডিসিভুক্ত হয়।
এলডিসি উত্তরণে আরও তিন বছর সময় পেল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
৩০ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ৯ঃ৪৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
