ঢাকা টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালোই হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জন্য। ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন তেজনারাইন চন্দরপল। ফলে তারা ছাড়িয়েছে দলীয় দেড়শ রান। ৪ উইকেটে ক্যারিবিয়ানদের সংগ্রহ ১৫৬। প্রথম ইনিংসে ২৭২ করা বাংলাদেশের চেয়ে এখনো ১১৬ রানে পিছিয়ে তারা।
বাংলাদেশের ব্যাটিংয়ের সময় কনুইয়ে বলের আঘাত পান লিটন দাস। ফলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরু থেকে ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। লিটনের অনুপস্থিতিতে দ্বিতীয় দিনের ৪৭ ওভার কিপিং করেন জাকের আলী অনিক। তবে আজ ফিরেছেন লিটন। তার হাতেই এখন কিপিং গ্লাভস। ব্যক্তিগত ৫১ রানে ব্যাট করছেন চন্দরপল। ২০ রানে তাকে সঙ্গ দিচ্ছেন জাস্টিন গ্রেভস।
আরও পড়ুন:
গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
