৩ উইকেটে ২২১ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলায় নামে বাংলাদেশ। ৫৯ রানে বাকি ৭ উইকেটই হারালো টাইগাররা। শেষ ব্যাটার হিসেবে ফিরে গেছেন শরিফুল ইসলাম। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৭২ রান।
দলের হয়ে ৩৪ রানে অপরজিত থাকলেন লিটন। সর্বোচ্চ ১০৫ রান আসে ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তাওহীদ হৃদয় (৪২)। গতকাপ ক্র্যাম্প নিয়ে উঠে যাওয়া হৃদয় আজ কোনো রান যোগ করতে পারেননি। শেষ পর্যন্ত এক সেশনেই ৭ উইকেট হারিয়ে অলআউট বাংলাদেশ।
আরও পড়ুন:
গোলকিপারের বীরত্বে শেষ আটে ম্যান সিটি
