গত ২৭ অক্টোবর ইসরাইলের সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ হয়। নির্বাচনের একদিন পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি। আজ সকালে দেশটিতে ‘ডাবল খাম’ বা অবর্তমান ভোটের গণনা শুরু হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। মূলত আইডিএফ সেনা, কারাবন্দি, চিকিৎসা কর্মী, অসুস্থ রোগী এবং বিদেশে থাকা ইসরাইলি প্রতিনিধিরা এ প্রক্রিয়ায় ভোট দেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইসরাইল।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন আরও জানায়, সাধারণ ভোটের গণনা এখনও পুরোপুরি শেষ হয়নি। এখন পর্যন্ত ১২ হাজার ১৮টি সাধারণ ভোটকেন্দ্রের মধ্যে ১১ হাজার ৭১২টির ফলাফল হাতে এসেছে। এর মাধ্যমে ৫১ লাখ ২৬ হাজার ৭৫৯ জন ভোটারের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি ভোটকেন্দ্রগুলোর ফলাফল বর্তমানে সাধারণ যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে বলে কমিশন জানায়।
