পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে বরখাস্ত

ইরানে নতুন হামলার কথা ভাবছেন ট্রাম্প

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে বরখাস্ত

ফন্ট সাইজ:

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বরখাস্ত হওয়া কর্মকর্তার তার নাম ব্রেট সিলভিয়া। তিনি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল। আট মাস ধরে চলা যুদ্ধে ইরানে নতুন করে হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ঠিক এমন সময়েই তাকে বরখাস্ত করা হলো। সম্প্রতি বেশ কয়েকজন জেনারেলকে বরখাস্ত করা হয়েছে, সিলভিয়া সেই তালিকার সর্বশেষ সংযোজন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিষয়ক প্রধানের পদ থেকে ব্রেট সিলভিয়াকে সরিয়ে দেয়া হয়েছে। সামরিক মহলে এই পদটি ‘জে-৫’ নামে পরিচিত। হেগসেথের অধীনে এই পদ থেকে বরখাস্ত হওয়া দ্বিতীয় জেনারেল তিনি। তার আগে গত অক্টোবরে লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকে বাধ্য হয়ে অবসর নিতে হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, সিলভিয়ার পদে তাৎক্ষণিকভাবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। তাকে বরখাস্ত করার কোনো কারণও জানানো হয়নি। দ্য আটলান্টিক সবার আগে এই খবর প্রকাশ করে। জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র জানান, ৩২ বছরের অসামান্য সেবার জন্য তারা ব্রেট সিলভিয়া এবং তার পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং তাদের মঙ্গল কামনা করছেন।