শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: জাহেদ উর রহমান

শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: জাহেদ উর রহমান

ফন্ট সাইজ:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি এও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো মবের মুখোমুখি হতে হবে না।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা যাকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি। আমাদের ধরে–বেঁধে আনতে হলো না। উনি এলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার তাই হবে।’

শেখ হাসিনা দেশে ফিরলে কী হতে পারে, সে বিষয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘উনি দেশে ফিরে এলে ন্যায়বিচার ফেস করবেন। কোনো মব ফেস করবেন না। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।’
জাহেদ উর রহমান আরও বলেন, ‘...উনি (শেখ হাসিনা) ন্যায়বিচার করেননি। আমরা ন্যায়বিচার দিয়ে সেটা করব। আসুক, ওনাকে ওয়েলকাম।’