আরব ভোটারদের শনাক্ত করতে লিকুদ পার্টির বিপুল অর্থ খরচ

আরব ভোটারদের শনাক্ত করতে লিকুদ পার্টির বিপুল অর্থ খরচ

ফন্ট সাইজ:

আজ ইসরাইলে অতি গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু এই ভোটে ভোটকেন্দ্রগুলোর বাইরে আরব ভোটারদের ভিডিও ধারণ করছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি।

অনলাইন হারেৎজ এ খবর দিয়ে বলেছে, লিকুদ পার্টি ইসরাইলি নির্বাচনে ফিলিস্তিনি নাগরিকদের শনাক্ত করতে এমন পরিকল্পনা সাজিয়েছে। একাজ করতে লিকুদ পার্টি লাখ লাখ শেকেল (স্থানীয় মুদ্রা) খরচ করেছে। এই অর্থ খরচ করে তারা কর্মী নিয়োগ দিয়েছে। তারা আরব সম্প্রদায়, ভোটার রেকর্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এবং তা দলের প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেবে।