সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকার মুস্তাকের সাক্ষাৎ

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমদ সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বিকালে নগর ভবনে এসে তিনি সিসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সিসিক প্রশাসক ব্যারিস্টার মুস্তাক আহমদকে নগর ভবনে স্বাগত জানান।

সাক্ষাৎকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের অর্থনীতিতে তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা এবং প্রবাসীদের সম্মান ও মর্যাদা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। সাক্ষাৎ শেষে ব্যারিস্টার মুস্তাক আহমদ সাংবাদিকদের বলেন, সিলেট সিটি করপোরেশনে তিনি উষ্ণ আতিথেয়তা পেয়েছেন। এজন্য সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও তার টিমকে ধন্যবাদ জানান তিনি। এ সময় সাবেক এপিপি এডভোকেট নাজমুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, যুক্তরাজ্যপ্রবাসী ব্যবসায়ী মেহরাব মুমিন এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রায়হানুল হক উপস্থিত ছিলেন।