সাংবাদিক শফিকুর রহমানের দাফন সম্পন্ন

সাংবাদিক শফিকুর রহমানের দাফন সম্পন্ন

ফন্ট সাইজ:

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল দুপুর ২টায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল আমিনের নেতৃত্বে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে জানাজা শেষে কৃষ্ণপুর গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার রাজধানীর বনানীতে নিজ বাসায় হার্ট অ্যাটাক করে পড়ে গিয়ে গুরুতর আহত হন শফিকুর রহমান। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে শনিবার বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।