ইরানে আজ (২৫ অক্টোবর) কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে আগামী দিনে দেশটিতে হামলা আবার শুরু হবে কিনা, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
রোববার মিশিগানের উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, যুক্তরাষ্ট্রের হামলা কি আজই আবার শুরু হতে পারে? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি কি আপনাদের সেটা বলব?’ এরপরই তিনি বলেন, ‘উত্তর হলো না, আজ কোনো হামলা হবে না।’ ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে অন্তত আজকের দিনের জন্য ইরানে মার্কিন হামলার সম্ভাবনা নাকচ হলো। তবে তার বক্তব্যে হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত কত দিন কার্যকর থাকবে, সে বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
আরও পড়ুন:
আজই ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র?
এর আগে শনিবার ট্রাম্প বলেছিলেন, রোববারই ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী।
