ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ

তেলবাহী ট্যাংকারে হামলা

ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ

ফন্ট সাইজ:

ইরাকের জ্বালানি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় দেশটির সবগুলো জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম আগের মতোই সচল রয়েছে। বৃহস্পতিবার ইরাকের একজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

ইরাকের জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি ‘আল-ইরাকিয়া নিউজ’কে জানান, ট্যাংকারে হামলায় একজন ক্রু সদস্য নিহত হয়েছেন। ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ।  এর আগে ইরাকি বন্দর নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানানো হয়, ইরাকি জ্বালানি তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে বিস্ফোরকবোঝাই বোটের সাহায্যে হামলা চালানো হয়েছে। 
আইএনএর প্রতিবেদনে বলা হয়,  আল-ফারতুসি বলেন, একটি ট্যাংকারে জ্বালানি পণ্য ভরার কাজ চলার সময় সেটি হামলার শিকার হয়। তিনি আরও জানান, আক্রান্ত ছোট ট্যাংকারগুলোর একটি মাল্টার পতাকাবাহী ছিল। জাহাজটিতে বিস্ফোরণ ঘটেছে। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন