ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে

ট্রাম্পের দাবি

ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো খবর আছে। স্পষ্ট করে বললে, ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে।’ মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন।
তিনি বলেন, ‘তারা (ইরান) প্রায় খাদের কিনারায় চলে এসেছে। এর মানে এই নয় যে, আমরা এখনই যুদ্ধ শেষ করছি। তবে তারা শেষ হয়ে গেছে। তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কিছু নেই। তাদের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা এখন ওই দেশটির ওপর দিয়ে মুক্তভাবে বিচরণ করছি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘এখন আমরা সমুদ্র প্রণালির দিকে কড়া নজর দেব। প্রণালিগুলোর অবস্থা এখন বেশ ভালো।’
ট্রাম্প বলেন, ‘মূল বিষয় হলো আমাদের জিততে হবে। দ্রুত জিততে হবে, কিন্তু জয়টা নিশ্চিত করতে হবে। অধিকাংশ মানুষ বলছে, আমরা ইতিমধ্যে জিতে গেছি। এখন প্রশ্ন হলো—কখন, কখন আমরা থামব? আমরা চাই না এই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠুক।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন