মঞ্চই প্রথম পছন্দ প্রীতির

মঞ্চই প্রথম পছন্দ প্রীতির

ফন্ট সাইজ:

অভিনেত্রী সানজিদা প্রীতির কাছে অভিনয়ের সবচেয়ে বেশি স্বাধীনতা মঞ্চে। বিটিভি’র শিশুশিল্পী হিসেবে ৩০০ টাকার চেক দিয়ে শুরু হয়েছিল তার অভিনয় জীবন। দুই দশকের বেশি সময় ধরে টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিতে কাজ করলেও মঞ্চই তার প্রথম পছন্দ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, গত দেড় বছরে পছন্দসই চিত্রনাট্য না পাওয়ায় পর্দায় কাজ কমিয়েছেন। ভালো চরিত্রের অপেক্ষাকে শিল্পীজীবনের স্বাভাবিক প্রক্রিয়া বলে মনে করেন এ অভিনেত্রী।