দোয়া চাইলেন নাদিয়া

দোয়া চাইলেন নাদিয়া

ফন্ট সাইজ:

ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়ার মেয়ে মেহরোজ নূর সানাহ হামে আক্রান্ত হয়েছে। গতকাল বিষয়টি জানান অভিনেত্রী। এ অভিনেত্রী বলেন, সানাহ হামে আক্রান্ত। প্রচণ্ড সর্দি-জ্বরে ভুগছে। তার চিকিৎসা চলছে। মেয়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। পাশাপাশি শিশুদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এ অভিনেত্রী। সানাহ’র অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন নাদিয়ার ভক্ত ও সহকর্মীরা। চলতি বছরের ১লা জানুয়ারি কন্যাসন্তানের মা-বাবা হন নাদিয়া ও সালমান আরাফাত।