দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা

দিলজিতের কনসার্ট ঘিরে অনিশ্চয়তা

ফন্ট সাইজ:

দিলজিৎ দোসাঞ্জের দিল্লির কনসার্ট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ৩০শে অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘অরা ইন্ডিয়া ট্যুর’র প্রথম অনুষ্ঠান হওয়ার কথা। তবে নিরাপত্তা ও আইনশৃঙ্খলাজনিত উদ্বেগের কারণে অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি পুলিশ। টিকিট বিক্রির সংস্থা বুকমাইশোকে এ বিষয়ে চিঠি দিয়েছেন পুলিশের দক্ষিণ জেলার ডেপুটি কমিশনার। প্রায় দুই বছর পর ভারতে কনসার্ট করার কথা রয়েছে দিলজিতের। ফলে অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।