এবার চমকে দিলেন রক

এবার চমকে দিলেন রক

ফন্ট সাইজ:

হলিউড তারকা ডোয়াইন জনসন (দ্য রক)কে নতুন সিনেমা ‘লিজার্ড মিউজিক’-এ ৭০ বছর বয়সী বৃদ্ধের চরিত্রে দেখা যাবে। পরিচালক বেনি সাফদির সিনেমাটির শুটিং চলছে ব্রুকলিনে। চরিত্রটির জন্য মেকআপ ও কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহারের পাশাপাশি প্রায় ৩০ পাউন্ড পেশির ওজন কমিয়েছেন জনসন। ড্যানিয়েল পিঙ্কওয়াটারের শিশুতোষ বই অবলম্বনে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করছেন- র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, জেফ গোল্ডব্লাম ও কোলম্যান ডোমিঙ্গো। ২০২৭ সালের বড়দিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।