আলবার্টার সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ড

আলবার্টার সামরিক ঘাঁটিতে প্রাণঘাতী ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ড

ফন্ট সাইজ:

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বিপুলসংখ্যক আহত মানুষকে বিভিন্ন হাসপাতালে সরিয়ে নেয়া হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। তবে ঠিক কি ধরণের দুর্ঘটনা ঘটেছিলো এবিষয়ে কিছু জানাননি কর্তৃপক্ষ। কানাডিয়ান ফোর্সেস বেস (সিএফবি) ওয়েইনরাইটের স্বাস্থ্যকেন্দ্রগুলো রোগীদের চাপ সামলাতে না পড়ায় আহতদের ১৮০ কিলোমিটার দূরের এডমন্টন শহরের হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। রয়্যাল আলেকজান্দ্রা হাসপাতালের চিকিৎসক ডা. ওয়ারেন থিরস্ক বলেন, এই বিপুল চাপ সামলানো অত্যন্ত কঠিন। এছাড়া ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ো বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে।

প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি জানিয়েছেন, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ কেন্দ্রীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষের সমন্বিত উদ্ধারকাজ তদারকি করছেন। এদিকে, সোমবার আলবার্টার স্বাধীনতাপন্থি একটি প্রক্রিয়ার বিষয়ে গণভোট হওয়ার কথা থাকলেও ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণে শনিবার দুটি কেন্দ্রের আগাম ভোটগ্রহণ বিঘ্নিত হয়েছে।