নাজরানে সৌদি জোটের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

নাজরানে সৌদি জোটের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ফন্ট সাইজ:

যান্ত্রিক ত্রুটির কারণে সৌদি আরবের নাজরান অঞ্চলে একটি রিকননেসান্স বা নজরদারি এএইচ-সিক্সআই (অঐ-৬র) হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারের দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানানো হয়নি। রোববার সৌদি-নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে আরও বলা হয়, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন একটি এলাকায় বিধ্বস্ত হয়েছে। তবে এর আগে হুতি বিদ্রোহীরা এই হেলিকপ্টারটি ভূপাতিত করার দাবি জানিয়েছিলো। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

হুতিদের দাবি ও জোটের জবাব

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেন-ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী এবং জোটের মধ্যে লড়াই তীব্র হওয়ার পর নাজরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরান-সমর্থিত হুতিরা বেশ কয়েকটি হামলা চালিয়েছে। ইয়েমেন সংঘাত এখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধের আরেকটি রণাঙ্গনে পরিণত হয়েছে। শনিবার এক্সে দেয়া এক পোস্টে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, নাজরানের কাছে একটি সৌদি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে তাদের গোষ্ঠী। তার দাবি, হেলিকপ্টারটি সীমান্ত বরাবর হুতি অবস্থানগুলোকে লক্ষ্য করে বৈরী কার্যক্রম চালাচ্ছিল। রোববার সারির ওই পোস্টের জবাবে সাজিয়ে রাখা অনেকগুলো অ্যাপাচি হেলিকপ্টারের ছবি দিয়ে আল-মালিকি বলেন, তোমরা এটি ভূপাতিত করার দাবি করছো, কিন্তু এটি শিগগিরই যুদ্ধক্ষেত্রে নামবে।