মাদকবিরোধী অভিযানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ব্রিফিংয়ে জনপ্রতিনিধিরা অস্ত্রসহ এভাবে অভিযান পরিচালনা করতে পারে কী না, আইন কী বলে?- এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, "এখনও এটা মূল্যায়নের সময় হয়নি। আপনারা যেটা দেখেছেন, সেটা আমরাও দেখেছি। লোকাল ডিসিকে বলা হয়েছে, তিনি সম্পূর্ণ ঘটনা পর্যালোচনা করে রিপোর্ট দেবেন। যদি আইনের কোনো ব্যত্যয় ঘটে ব্যবস্থা নেয়া হবে।
শফিকুল ইসলাম
অস্ত্র হাতে ইশরাকের অভিযান
আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেয়া হবে: ডিবি প্রধান
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১৮ অক্টোবর (রবিবার), ২০২৬, ১ঃ১৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
