আড়িয়াল খাঁ নদী থেকে অটোরিকশা চালক আরমান ফকির (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ।
রবিবার দুপুরে রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন নয়াহাটি এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অটোরিকশা চালক আরমান আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা ফকির বাড়ির সালাউদ্দিন ফকিরের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদীতে সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতের ছোট ভাই জানান, রবিবার দুপুরে অটোরিকশা চার্জ দিয়ে বাড়ি থেকে কারো ডাকে বের হয় সে। এক সপ্তাহ পর আজ তার লাশটি আড়িয়াল খাঁ নদীতে পাওয়া যায়।
এ ব্যাপারে আমীরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, সকাল ১০ টা ১০ মিনিটে খবর পেয়ে রায়পুরা থানায় জানানো হয়। এরপর লাশ উদ্ধার করা হয়। তবে লাশটির মুখমন্ডসহ শরীর পচে দুর্গন্ধ বের হচ্ছে। ডিএনএ পরীক্ষা করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
রায়পুরায় নদীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
বাংলারজমিন
১ ঘন্টা আগে
১৮ অক্টোবর (রবিবার), ২০২৬, ২ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
