মোদির সমর্থনে মুখ খুললেন অনুপম

মোদির সমর্থনে মুখ খুললেন অনুপম

ফন্ট সাইজ:

আমেরিকা ও কানাডায় নাটকের প্রদর্শনীতে থাকলেও ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব অভিনেতা অনুপম খের। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের আবহে তিনি বলেন, সরকারের সমালোচনা ও বিরোধিতা গণতান্ত্রিক অধিকার। তবে প্রতিবাদের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার মা এবং পুলিশকর্মীদের অপমান সমর্থনযোগ্য নয়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ থাকলে যথাযথ তথ্য-প্রমাণ দিয়ে সাংবিধানিক পথে তদন্তের দাবি জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।