অপূর্ণতাই আরশ খানের শক্তি

অপূর্ণতাই আরশ খানের শক্তি

ফন্ট সাইজ:

নিজেকে এখনো পরিপূর্ণ অভিনেতা মনে করেন না আরশ খান। প্রতিটি কাজের মধ্যদিয়ে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, এখন থেকে গল্প নির্বাচনে আরও সচেতন হতে চান। চ্যালেঞ্জিং চরিত্র ও সমাজে ইতিবাচক বার্তা দেয়- এমন গল্পই তাকে বেশি আকৃষ্ট করে। ওটিটিতে কাজের ক্ষেত্রেও পছন্দকে গুরুত্ব দিচ্ছেন আরশ। তার মতে, অপূর্ণতা থেকেই নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়।