ক্যান্সারের সঙ্গে লড়ছেন চাঁদপুরের মতলব থানার মো. খোকন মিয়া। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অনকোলজি বিভাগে পরীক্ষার পর তার ঈধৎপরহড়সধ জরমযঃ ঢ়ুৎরভড়ৎস ভড়ংংধ রিঃয হবপশ হড়ফব সবঃং (ক্যান্সার) শনাক্ত হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তার নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপি প্রয়োজন। সঙ্গে অন্যান্য ওষুধ ও চিকিৎসাসেবা প্রয়োজন। কিন্তু দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা তার ও তার পরিবারের পক্ষে সম্ভব নয়। এরই মধ্যে সব অর্থ, সহায় সম্বল খরচ করে তিনি নিঃস্ব।
বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ অবস্থায় তার চিকিৎসার জন্য প্রায় ২৫ লাখ টাকা প্রয়োজন। এরই মধ্যে অর্থ, সম্পদ সব খুইয়েছেন, বিভিন্ন জনের কাছে ঋণ করেছেন। এমতাবস্থায় তার শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সহ সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাকে সাহায্য পাঠাতে পারেন ০১৯৩০০৩৭৭৯৪ (বিকাশ), ০১৬৭৪২৮১৪৪৬ (বিকাশ ও নগদ), অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট নম্বর-০২০০০০২৪৭১০০৯, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, এই নম্বরে।
