জেলার সদর উপজেলার রুদ্রকর গ্রামের তৈয়ব আলী মৃধার ছেলে পালং থানার একাত্তরের যুদ্ধকালীন কমান্ডার ও শরীয়তপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কাশেম মৃধা বুধবার ঢাকা সেন্ট্রাল ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বৃহস্পতিবার সকালে আইনজীবী সমিতির সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রুদ্রকরকে তার গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলার ভূমি কর্মকর্তা আসমাতুল হোসনা পিংকি, জেলার মুক্তিযোদ্ধা, সাংবাদিক শিক্ষক ও আইনজীবী সমাজের নেতৃবৃন্দ।
