‘যে পরিবারে মা শিক্ষিত, সে পরিবারের সন্তান অশিক্ষিত হতে পারে না’- এমন মন্তব্য করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। গতকাল দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চৌমুহনী পৌর বিএনপি’র সভাপতি জহিরুল ইসলাম হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার, নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক সদস্য শামিমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান, বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম, বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গণি চৌধুরী মান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোখলেছুর রহমান ছুট্টি এবং বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রুস্তম আলীসহ আমন্ত্রিত অতিথিরা।
