দিনাজপুরের হিলি থেকে ভারতীয় চার বোতল মদসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। গতকাল রাতে উপজেলার মধ্য বাসিদেবপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার মাদারগঞ্জ গ্রামের বাসিন্দা। হাকিমপুর থানার ওসি মো. বাদশা আলম জানান, রাতে পুলিশ সংবাদ পায় ভারতীয় এক মাদক কারবারি মদ নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাসিদেবপুর এলাকায় দাঁড়িয়ে আছে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ভারতীয় চার বোতল মদ, একটি মোবাইল, আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। আটক ব্যক্তি ভারত থেকে পাসপোর্টের মাধ্যমে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মদসহ ভারতীয় নাগরিক আটক
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
১৬ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
