পেকুয়ায় অবৈধ করাতকলের মেশিন জব্দ

ফন্ট সাইজ:

কঙবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ছয়টি অবৈধ করাতকলের মেশিন ও যন্ত্রপাতি জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। একইসঙ্গে করাতকলগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলার টৈটং বাজার ও চড়াপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম। অভিযানে লাইসেন্স ছাড়া করাতকল পরিচালনার দায়ে টৈটং বাজার থেকে তিনটি এবং চড়াপাড়া বাজার থেকে তিনটি করাতকলের মেশিন ও যন্ত্রপাতি জব্দ করা হয়। পরে জব্দ করা সরঞ্জামগুলো চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান মামুন, টৈটং বিট কর্মকর্তা মোতালেব আল মুমিনসহ অভিযানে অনেকে উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম করাতকলের মেশিন জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।