আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করে খুলনাবাসীর প্রত্যাশা পূরণ করা হবে: হুইপ

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি বলেন দীর্ঘদিন খুলনা বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি অব্যবস্থাপনায় করুণ দশার মধ্যে পড়ে রয়েছে। দীর্ঘদিন এই স্টেডিয়াম অব্যবহৃত ও জরাজীর্ণ হয়ে পড়ে থাকায় আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা হারিয়েছে। বিভাগীয় স্টেডিয়ামটি দ্রুত সংস্কার করে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মাধ্যমে খুলনাবাসীসহ ক্রীড়ামোদিদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবো। তিনি আরও বলেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম সংস্কারসহ আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলার জন্যসব ধরনের সহযোগিতার কথা বলেছেন।

বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন কালে তিনিএ সব কথা বলেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন আমি আশা করি আগামী বছর থেকে বিপিএলসহ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো। স্টেডিয়ামের পরিদর্শন কালে কেডিএ-র চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি, খুলনা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক চৌধুরী সফিকুল ইসলাম হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।