বোয়ালমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার ছোলনা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবিদ ওই গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে দাদার সঙ্গে ছোলনা চেয়ারম্যান বাড়ি পুকুরে গোসল করে বাড়িতে আসে আবিদ। পরে দাদাকে বাড়িতে খুঁজে না পেয়ে আবার পুকুরে যায় সে। একপর্যায়ে পানিতে পড়ে যায় শিশুটি। এ সময় আলতাব নামে একজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ বিন মেহের জানান, বেলা ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।