কানাইঘাটে আজিজুর হত্যা মামলার আসামি আলমগীর গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কানাইঘাট ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত আজিজুর হত্যা মামলার প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। নিহত আজিজুর রহমান নারাইনপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। গত ১৭ই জুলাই প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আজিজুর রহমান। ঘটনার পর তার মা মোছা. করিবুন নেছা কানাইঘাট থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। দশদিন পর আজিজুর রহমানের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। মামলার এজাহারে ১০ জনকে আসামি করা হয়।