চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় পঞ্চবটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশকে অস্ত্রের ভয় দেখিয়ে সাড়ে ৭ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। বৃহস্পতিবার সাড়ে ১২টায় ভূজপুর থানার মির্জারহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেন পঞ্চবটি চা বাগানের ম্যানেজার অর্জুন। অভিযোগ অনুযায়ী, নেপাল নারায়ণহাট কৃষি ব্যাংক থেকে বাগানের টাকা উত্তোলন করে চা বাগানে যাওয়ার জন্য রওনা দেন। এ সময় বাগানের প্রবেশমুখে পাঁচজনের একটি গ্রুপ অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে প্রায় সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে আবু (২৩) নামে একজনকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে জিহান (২৫) নামে আরও একজনকে আটক করে তাকে ভূজপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ভূজপুর থানার এসআই মাহবুব জানান, এ ঘটনায় জড়িত দু’জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ তদন্ত চালাচ্ছে। চা বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
ফটিকছড়িতে চা বাগানের সহকারী ব্যবস্থাপককে অস্ত্র ঠেকিয়ে টাকা লুট
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
১৬ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
