দনা সীমান্তে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিলেটের কানাইঘাটে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ নম্বর পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে কানাইঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ দনা সীমান্তের বাঙ্গালীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকা থেকে মামলার পলাতক আসামি দনা রাতাছড়া এলাকার কুতুব উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, এই মামলার প্রধান আসামি শাহানুর, নাঈম ও হোসাইন নামে তিনজন আসামিকে ইতিপূর্বে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি শাহানুর ও হোসাইন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।