মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি

মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি

ফন্ট সাইজ:

টাঙ্গাইলে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দুর্বৃত্তরা বাড়ির বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে তিনটি স্টিলের আলমারি ভাঙচুর করে।

ঘরের আসবাব ও জিনিসপত্রও এলোমেলো করে রাখা হয়। এ ঘটনায় সোমবার টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিনেতার বোন আফিয়া খান। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় কী কী জিনিস খোয়া গেছে, তা এখনো জানা যায়নি। ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আফিয়া।