নতুন প্রজন্মের অভিনেতা আবিদ বিন প্রান্তকে নিয়ে ‘তোর মায়ায়’ শিরোনামে নাটক নির্মাণ করেছেন পরিচালক সকাল আহমেদ। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন রিয়া বর্মণ। প্রান্তের অভিনয় ও কাজের প্রতি নিষ্ঠায় মুগ্ধ নির্মাতা। অন্যদিকে, নাটকটির গল্প নিয়ে আশাবাদী রিয়া।
প্রান্ত জানান, এর আগে সকাল আহমেদের পরিচালনায় ‘বেস্ট ফ্রেন্ড অর বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করেছেন তিনি। নতুন নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। নাটকটি নিয়ে আশাবাদী তিনি।
আরও পড়ুন:
‘গ্লোবালি অনেক বড় জায়গায় যেতে হবে’
