শুটিংয়ে আহত প্রিয়ন্তী উর্বী

শুটিংয়ে আহত প্রিয়ন্তী উর্বী

ফন্ট সাইজ:

নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকে গুরুতর আঘাত পান অভিনেত্রী।

পরে তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন প্রিয়ন্তী উর্বী। সেখানে তিনি জানিয়েছেন, ঘটনাটি তার জন্য ছিল ভীষণ ভীতিকর। এখন তিনি বিশ্রামে রয়েছেন।