ন্যায়বিচারের আশায় সেলিনা

ন্যায়বিচারের আশায় সেলিনা

ফন্ট সাইজ:

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি ও স্বামী পিটার হাগের বিবাহবিচ্ছেদ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ১৫ বছরের দাম্পত্য জীবনের অবসান, সন্তানদের হেফাজত ও সম্পত্তি নিয়ে আইনি লড়াইয়ের নানা অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী।

সেলিনার অভিযোগ, বিচ্ছেদের প্রক্রিয়ায় তাকে মানসিক চাপ ও আর্থিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে। পাশাপাশি সন্তানদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিও তাকে গভীরভাবে কষ্ট দিচ্ছে। তিনি জানান, ন্যায়বিচারের আশায় এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন।