সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা এ তথ্য জানিয়েছেন। এসব বিস্ফোরণের কিছুক্ষণ আগেই আকাশপথে হামলার হুমকি জানিয়ে দেশটির বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
এদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের সামরিক জোট।
দেশটির সামরিক মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে।
রিয়াদে বিস্ফোরণের শব্দগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ছোড়া প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করতে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
এদিন রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে পাঠানো সতর্কবার্তায় বলা হয়, ‘এলাকাটি শত্রুপক্ষের আকাশপথের হুমকির মুখে রয়েছে। অনুগ্রহ করে শান্ত থাকুন। ঘরের ভেতরে অথবা নিরাপদ কোনো স্থানে অবস্থান করুন। জানালা ও দরজা থেকে দূরে থাকুন।’
তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৫৩ মিনিট আগে
১৩ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ১ঃ২৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
