প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা।
উপ প্রেস সচিব জানান, বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া দেশের জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায় বলে জানান মো. সুজাউদ্দৌল্লা।
এছাড়াও বৈঠকে সরকারের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন উপ প্রেস সচিব।
মন্ত্রিসভার বৈঠক
সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১২ অক্টোবর (সোমবার), ২০২৬, ১১ঃ৪২ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
