পঞ্চগড়ের বোদা উপজেলার সদর ইউনিয়নের মাঝগ্রামে নিষিদ্ধ ট্যাবলেট সেবনের অভিযোগে মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল আটকের পর তাকে পুলিশে হস্তান্তর করেন স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী। মাসুম বিল্লাহ উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের জাকারিয়ার ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাসুম বিল্লাহকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫০ টাকা অর্থদণ্ড করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম।
বোদায় ট্যাবলেট সেবনের অভিযোগে ৬ মাসের কারাদণ্ড
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
১৩ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
